ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জন গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুরে গুলশানের ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হন। তারা সেখানে মিছিল করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে, যার ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করে। এর আগে শনিবার একই ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জন গ্রেফতার

আপলোড সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬