ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব বাংলাদেশের মাটিতে হবে।’ তিনি এ মন্তব্য করেন রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

মন্ত্রী বলেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। সৎ সাহস থাকলে সামনে আসেন। তাহলে পালিয়ে থাকার দরকার নেই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও প্রয়োজন পড়ে না।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগও করেন।

ডা. জাহিদ উল্লেখ করেন, ১৭ বছর ধরে দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে এবং এসব সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। তিনি বলেন, ‘বিএনপি দেশের মাটিতে থেকে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনর্বাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যে কোনো ধরনের কমতি দেখাননি।’ এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ন্যাশনাল ব্যাংকের সংকট: পাঁচ বছরে ৬ এমডি বদল, গ্রাহকদের ভোগান্তি অব্যাহত

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬