ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ নজরুলকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে ‘খুব ভালো মানুষ না’ বলে মন্তব্য করেছেন। তিনি রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলের ‘একটি ছাগল খাওয়া উচিত হয়নি’ মন্তব্য করে বলেন, ‘সামনে সুযোগ পেলে আরও একটা খাবেন।’ তিনি বলেন, আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের দেড় বছরে গরু-ছাগল-মুরগি পালা শুরু করেছেন এবং সেখানে পুলিশের সিকিউরিটিও দাঁড় করানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে আসিফ নজরুল ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে তার ছোট মেয়ের পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি ছাগল চুরির ঘটনার জন্য চোরদের ‘ইতর-পাষণ্ড পশু’ হিসেবে উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী এ বিষয়ে বলেন, ‘আমি দেখেছি কারা কারা খাইছে, কী খাইছে। একটা না খাওয়াতে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি।’ তিনি দাবি করেন, আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়।

উল্লেখ্য, আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে ছাগল চুরির ঘটনা ২০২৪ সালের শেষ দিকে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেনিস চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতার জয়, গোল্ডেন লায়ন পেলেন মে এল-তুকি

আসিফ নজরুলকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য

আপলোড সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬