বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল সম্প্রতি দাবি করেছেন, তিনি এবং কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের সেরা দুই ফুটবলার। এমবাপ্পের আত্মবিশ্বাসী বক্তব্যের প্রেক্ষিতে ইয়ামাল বলেন, ২০২৬ সালের ব্যালন ডি’অর তার প্রাপ্য।
মুভিস্টার প্লাসকে দেয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল জানান, “আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুইজনই আছি। আর এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডি'অরটা আমারই প্রাপ্য।”
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেন ইয়ামাল। তিনি ক্লাবের হয়ে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। এছাড়া, স্পেনের হয়ে ১২ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এবং বিশ্বকাপ শিরোপা জিতেছেন।
এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইনকে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট করেন।
এবারের ব্যালন ডি’অরের আয়োজন ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে অনুষ্ঠানটি নিয়মিতভাবে প্যারিসে অনুষ্ঠিত হয়ে আসছিল।
অনলাইন ডেক্স 























