ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৫ Time View

গাজীপুরের টঙ্গী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ মামলার আসামি রাহুলকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার পথে হামলাকারীরা রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের ওপর নিক্ষেপ করে।

এতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন এবং হামলাকারীরা সেই সুযোগে রাহুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতা নিহত

গাজীপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

আপলোড সময় : ০২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬