ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের সঙ্গে তলে তলে লিয়াজোঁ করেছেন বলে দাবি করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামীম। তিনি সম্প্রতি একটি পডকাস্টে রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।
হামীম বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন।’ তিনি রুমিন ফারহানার বক্তব্যকে ‘পতিত ফ্যাসিবাদের’ সঙ্গে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন।
ছাত্রদলের এই নেতা রুমিন ফারহানার পরিসংখ্যান নিয়ে মন্তব্য করার প্রসঙ্গ টেনে বলেন, তিনি বিষয়টি জেনে-বুঝেই করেছেন। হামীম উল্লেখ করেন, সাধারণত পরিসংখ্যান এক বছরের ভিত্তিতে নয়, বরং কয়েক বছরের তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়।
৫ আগস্টের পর রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন হামীম। তিনি বলেন, ‘রুমিন ফারহানা চেয়েছিলেন ৫ আগস্টের পরে তিনি সবসময় একটু পপুলিজমের পক্ষে থাকবেন।’
হামীম আরও দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি এবং তিনি পরে ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
অনলাইন ডেক্স 





















