ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

হাইকোর্ট আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বানকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছে। একই সঙ্গে আদালতের রায় বা আদেশের প্রতিবাদে পরিবহন ধর্মঘট বা হরতাল ডাকা হলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালত উল্লেখ করে, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ পালন করতে বাধ্য।

আদালত আরও জানায়, কোনো রায় বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আপিল বা আইনানুগ প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে, তবে সেই রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতি আহ্বান করা আইনসম্মত নয়।

রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে কোনো ধরনের হরতাল বা ধর্মঘট আহ্বান করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১১ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকের বিরুদ্ধে সাজা প্রদান করা হলে বাস মালিকেরা পরিবহন ধর্মঘট ও হরতাল আহ্বান করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ ঘোষণা

আপলোড সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬