ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বগুড়া সার্কিট হাউসে আজ শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প খাতে মারাত্মক আঘাত এসেছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কমে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

ডা. শফিকুর রহমান জানান, শিল্পের মূল খোরাক হচ্ছে বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্প খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় তাদের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

তিনি বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না এবং ঋণখেলাপি হয়ে পড়তে পারে। শ্রমিকদের ধরে রাখা কঠিন হবে এবং ছাঁটাই করতে বাধ্য হতে হবে। সময়মতো ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা রয়েছে। ফলে ক্রেতারা বিকল্প দেশগুলোর দিকে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। দেশের বৃহত্তম রপ্তানি খাতের এই পরিস্থিতি অন্যান্য শিল্প খাতের অবস্থাও সংকটময় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহও এই খাতের ব্যবসায়ীদের সংকটের বিষয়টি তুলে ধরেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির

আপলোড সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬