ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তির নতুন নেতৃত্ব নির্বাচিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজ শনিবার সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।

কাউন্সিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে এবং গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে সংস্কার থেকে সরে গেছে। তিনি অভিযোগ করেন যে, পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজের উপাধ্যক্ষের পদত্যাগ, ধর্মীয় বিদ্বেষের অভিযোগ

জাতীয় ছাত্রশক্তির নতুন নেতৃত্ব নির্বাচিত

আপলোড সময় : ০৭:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬