ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু ১৯ সেপ্টেম্বর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০১ Time View

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা–রংপুর লংমার্চ শুরু করবে ১১ দলীয় ঐক্য।

ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েত হবে এবং সকাল ৮টায় লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যা চায়, তাদের পক্ষ হয়ে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রথমে তাদের ছয় দফা দাবি ছিল, পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি যুক্ত হওয়ায় দাবি সাত দফায় পরিণত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে ঢাকা–চট্টগ্রাম লংমার্চের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে এবং আগামী ঢাকা–রংপুর লংমার্চ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু ১৯ সেপ্টেম্বর

আপলোড সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬