ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ শনিবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও শোভাযাত্রায় বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। যুবদল মাঠে ছিল, আছে এবং থাকবে।
মুরাদ আরও বলেন, সাড়ে ১৭ বছর কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন তার নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, যারা বিএনপিকে ভালোবাসেন বা বিএনপি করেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি করেন।
যুবদল সভাপতি মুরাদ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনলাইন ডেক্স 
























