আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি নতুন এক মাইলফলকে পৌঁছানোর পথে রয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইন্টার মিয়ামির হয়ে একটি গোল করে তিনি দলের শততম গোলের আরও কাছে পৌঁছান।
মেসির গোলের পরও ইন্টার মিয়ামির জয় নিশ্চিত হয়নি। ইনজুরি টাইমে গোল করে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করে ন্যাশভিল, যারা ইস্টান কনফারেন্সের শীর্ষ দল।
ম্যাচের শুরুতে ইন্টার মিয়ামি পিছিয়ে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে মেসির দুর্দান্ত শটে সমতা ফেরায়। এটি ছিল মেসির ইন্টার মিয়ামির গোলাপি জার্সিতে ৯৯তম গোল, ১১৪ ম্যাচে।
ম্যাচের শেষের দিকে ন্যাশভিলের স্যাম সুরিডজের গোলের ফলে ইন্টার মিয়ামিকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়। বর্তমানে ন্যাশভিল ইন্টার মিয়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।
৩৮ বছর বয়সী মেসি ২০২৬ মৌসুমে ১৯ গোল নিয়ে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি টানা তিন মৌসুমে আমেরিকার মাটিতে গোলের সংখ্যা দুই অঙ্কে নিয়ে গেছেন।
অনলাইন ডেক্স 

























