ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের মধ্যে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তবে স্থানীয় সরকার নির্বাচনে এ বিষয়ে বিভ্রান্তি না হওয়ার জন্য তিনি সকলকে সতর্ক করেন।

মীর শাহে আলম আরও জানান, ইউনিয়ন পরিষদের সদস্য পদ, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে স্থানীয় সরকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রে বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হন, তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে নির্বাচন কমিশন। এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

আপলোড সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬