ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে মাকে মারধরের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাকে মারধরের ঘটনায় বড় ভাই হৃদয় মিয়ার ছুরিকাঘাতে ছোট ভাই রিয়াদ মিয়া (২০) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ও অভিযুক্ত হৃদয় ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ মাদকসেবন করতেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতেন। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন এবং মায়ের ওপর রিয়াদের নির্যাতনের বিষয়টি জানতে পারেন।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে হৃদয় রিয়াদের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে মাকে মারধরের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু

আপলোড সময় : ০১:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬