ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট আয়োজনের সমঝোতা, ‘অশ্লীলতা হবে না’ শর্তে সম্মতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজন নিয়ে বিরোধের সমাধান হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কলেজের মূল ক্যাম্পাসে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে আয়োজন করা হবে।

কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক জানান, দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ‘অশ্লীলতা হবে না’ শর্তে তারা সম্মত হয়েছেন। সরকারি কলেজের মূল মাঠে কোনো কনসার্ট আয়োজন করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এর আগে কওমি ছাত্র ঐক্য পরিষদ নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের বিরোধিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ তাদের ফেসবুক পেজে জানায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে কোনো কনসার্ট হবে না।

এদিকে, অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এমন তথ্য এখনও জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ডোবায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট আয়োজনের সমঝোতা, ‘অশ্লীলতা হবে না’ শর্তে সম্মতি

আপলোড সময় : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬