ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে দুই সপ্তাহব্যাপী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে উত্তর আমেরিকা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো এবং নিউইয়র্কে তাঁর অবস্থানকালে বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ ভার্চুয়াল সভায় কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা এবং নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকা সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে সক্রিয় থাকবেন। এর অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে বৃহৎ শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন ২৫ সেপ্টেম্বর একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি

আপলোড সময় : ১২:৩৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬