ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে চেকপোস্টে তল্লাশিতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

নিয়াজ মেহেদী জানান, শনিবার (২২ আগস্ট) রাতে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানার একটি টিম। এসময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

তল্লাশির সময় একজনের কোমরে একটি বিদেশি পিস্তল এবং অন্যজনের প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগজিনে রক্ষিত ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, তারা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। উদ্ধার পিস্তল ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

মিরপুরে চেকপোস্টে তল্লাশিতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আপলোড সময় : ১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬