ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কলেরা টিকাদান কর্মসূচির নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

কলেরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (POCV) ক্যাম্পেইন সফল করতে দেশের পাঁচ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৩ আগস্ট) মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পাঁচ জেলার শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী সাধারণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির বাইরে থাকবেন।

ক্যাম্পেইন সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নিবন্ধনে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন সনদের তথ্য ব্যবহার করে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি সহায়তা করতে বলা হয়েছে।

এছাড়া, অভিভাবকদের টিকাদানে উৎসাহিত করতে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে কর্মসূচি-সংক্রান্ত তথ্য প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে প্রতিষ্ঠানপ্রধানদের বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

পাঁচ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কলেরা টিকাদান কর্মসূচির নির্দেশনা

আপলোড সময় : ১০:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬