ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা এবং মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। তারা এই বিষয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ অন্যান্য তারকারা স্বাক্ষর করেছেন।

রোববার (২৩ আগস্ট) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর জানিয়ে সাবেক ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছেন।

চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা অসম্পূর্ণ রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক অধিনায়কেরা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনটি মূল দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হলো: ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো, আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা।

সাবেক ক্রিকেটাররা আশা প্রকাশ করেছেন যে, পাকিস্তান সরকার দ্রুত এই মানবিক বিষয়টির সমাধান করবে এবং ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

আপলোড সময় : ১২:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬