ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফর: অপরূপ জলপথের সৌন্দর্য উপভোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২২৬ Time View

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দিনের সফরে বরিশাল গেছেন। সফরের শেষের দিকে তিনি ভিমরুলিতে গিয়ে আনন্দ প্রকাশ করেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সড়কপথে বরিশাল থেকে ঝালকাঠির ভিমরুলি পৌঁছান রাষ্ট্রদূত। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টের ক্যাপশনে রাষ্ট্রদূত বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে!’

শনিবার রাতে একটি বিলাসবহুল লঞ্চে বরিশাল পৌঁছানোর পর তিনি প্রথমে বরিশাল সার্কিট হাউজে যান। তার সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন।

আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তিনি। আগামীকাল অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্জ পরিদর্শনের কথা রয়েছে। সফরের শেষ পর্যায়ে তিনি ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্তুগালে নতুন ‘বোরকা আইন’ কার্যকর, মুখ ঢাকলে জরিমানা

বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফর: অপরূপ জলপথের সৌন্দর্য উপভোগ

আপলোড সময় : ১২:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬