চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান শোনা গেছে এবং এতে যুবলীগের ব্যানার দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে, বৃহস্পতিবার ভোরে একাধিক সূত্র থেকে তথ্য পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, মিছিলের সময়, অংশগ্রহণকারীদের পরিচয় এবং মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজসংলগ্ন এলাকায় ব্যানার হাতে মিছিল করছে। মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে এবং বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে বলেও ধারণা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 
























