ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, মামলা হচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রার মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন, ফলে তাদের চেনা যায়নি। মিছিল থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।’

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, ‘যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। মামলার পর বিস্তারিত জানানো হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

১৪ বোয়িং বিমান কেনার চুক্তির তথ্য প্রকাশের দাবিতে আইনি নোটিশ

রাজশাহীতে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, মামলা হচ্ছে

আপলোড সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬