ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধ ও সড়কে আগুন জ্বালিয়ে তারা তাদের প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে পদযাত্রা করে এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিক্ষোভের একপর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভের সময় আন্দোলনকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, বিষয়টি গোপন রাখা হয়েছে এবং জেলা প্রশাসকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের উদ্যোগ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, তিনি বিষয়টি এবং স্থানীয় জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন। এরপর বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ

আপলোড সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬