রাজধানীতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে বলপ্রয়োগ না করে শ্রমিকদের মুজরি নূন্যতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’।
সোমবার (০২ নভেম্বর) গাজীপুর চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে নেতারা মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সরকারের নীতিনির্ধারকদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব মোর্শেদ অভিযোগ করেন, মজুরি বোর্ডে নিয়োগপ্রাপ্ত শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারবেন না। তিনি উল্লেখ করেন, সরকারদলীয় সমর্থক হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও এনজিওপন্থী শ্রমিক নেতা বাবুল আক্তার শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হবেন।
ঋয়াজ মোর্শেদ বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ করা হচ্ছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। তিনি আন্দোলন দমানোর চেষ্টা করা হলে তা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেন।
গাজীপুর চৌরাস্তায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এবং জাতীয় শ্রমিক শক্তির অন্যান্য নেতারা। তারা সরকারের প্রতি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
অনলাইন ডেক্স 






















