ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুনাইদ আহমেদ পলকের বক্তব্য: ‘আমি আল্লাহর ওপর ভরসা করি’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।' তিনি সোমবার (১৭ আগস্ট) আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এ মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন আট নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এক শিক্ষার্থী। ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সাক্ষী ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়ার কথা তুলে ধরেন। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানান, ৫ আগস্ট দুপুর ২টার পর শেখ হাসিনার পতনের খবর পান এবং এরপর রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে অংশ নেন।

সাক্ষ্যগ্রহণ শেষে জবানবন্দিতে একটি সংশোধন চায় প্রসিকিউশন। এ সময় জুনাইদ আহমেদ পলক আপত্তি জানান এবং বলেন, 'মাননীয় আদালত, এ মুহূর্তে কোনো সংশোধনী না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।'

পরে পলকের পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুনাইদ আহমেদ পলকের বক্তব্য: ‘আমি আল্লাহর ওপর ভরসা করি’

আপলোড সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬