ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি ছাড়লেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৪৫ Time View

জামালপুরের মাদারগঞ্জের আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন।

মোহাম্মদ গোলাম রব্বানী ৮০ দশক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক জীবনে তিনি বহু মামলা, জেল, জুলুম ও হামলার শিকার হয়েছেন।

মোহাম্মদ গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, ‘আমি ২০১৮ সালে পবিত্র হজ পালনের সময় কাবাঘর ছুয়ে প্রতিজ্ঞা করেছিলেন রাজনীতি থেকে বিদায় নিবো। কারণ, রাজনীতি আমার জন্য না।’ তিনি আরও জানান, ‘এখন সুযোগ হয়েছে। তাই রাজনীতি থেকে বিদায় নিলাম। বাকি জীবন আমি কোরআন-সুন্নাহ মোতাবেক চলতে চাই।’

মাদারগঞ্জ উপজেলায় এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘তার মতো একজন সংগ্রামী রাজনৈতিক কেন রাজনীতি ছাড়লেন, তা বলতে পারছি না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি ছাড়লেন

আপলোড সময় : ০৪:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬