আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এবং এখন আরেকটি দল জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “আমরা ব্যবসা করতে চাই না। তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যার যার সম্মান তাকে দিতে হবে। জুলাই চেতনা ভিত্তিক আমাদের এগিয়ে যেতে হবে।” তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন এবং তাদের যথাযথ সম্মান জানানোর আহ্বান জানান।
নিজের চিকিৎসার প্রসঙ্গ তুলে ধর্মমন্ত্রী বলেন, “আমি এবং আমার পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি আমার চিকিৎসার জন্য দীর্ঘ ছুটি দিয়েছিলেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, “তিনি দেশের জন্য অনেক পরিশ্রম করেন এবং সব সময় দরিদ্র মানুষের কথা চিন্তা করেন।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।
অনলাইন ডেক্স 






















