ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজধানীর বঙ্গভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা বঙ্গভবনের বাইরে অবস্থান নেন। তাদের সঙ্গে যোগ দেন অনেক উৎসুক মানুষ। সরেজমিনে দেখা যায়, পুলিশ বঙ্গভবনের মূল ফটকের সামনে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে। ব্যারিকেডের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি যানবাহন মাঝে মাঝে বঙ্গভবনে প্রবেশ ও বের হতে দেখা যায়। পুরো এলাকায় নিরাপত্তা সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যাত্রাবাড়ীর জামিয়া ইসহাকিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবদুল্লাহ বলেন, ‘শুনেছি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করেছেন। উনি বের হন কি না, তাই দেখতে এসেছি।’

জাতীয় সংসদে এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় পদত্যাগ করেছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

আপলোড সময় : ১২:৫১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬