ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০১ Time View

রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় কাফরুলের মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন যুবদল নেতা এবং একজন বিএনপি কর্মী রয়েছেন।

আহতরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় তারা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন, তখন হঠাৎ তিনজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয় বাসিন্দা মো. সুজন জানিয়েছেন, গুলির ঘটনায় হাফিজুর রহমানের দুইটি এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে। গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার সময় একজন অস্ত্রধারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে প্রাথমিকভাবে তার কাছে বিস্তারিত তথ্য নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

রাজধানীতে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধ

আপলোড সময় : ১২:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬