ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় পেয়ারা পাড়তে গিয়ে যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিজ বাড়ির আঙিনায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ধনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ সরকার জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে ঘটনাটি বারহাট্টা থানা এলাকার হওয়ায় পরবর্তী আইনি ব্যবস্থা বারহাট্টা থানা পুলিশ গ্রহণ করবে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

নেত্রকোনায় পেয়ারা পাড়তে গিয়ে যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপলোড সময় : ১১:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬