ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করবে নির্বাচন কমিশন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজকের পত্রিকাকে জানিয়েছেন, এ পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা থাকবেন।’

জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করার পর তফসিল ঘোষণা করবে। আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো ঘোষণা করা হবে।

আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইসির কার্যক্রম বন্ধ থাকবে। কমিশন আগামী রোববার বা তার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করবে নির্বাচন কমিশন

আপলোড সময় : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬