ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্টাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করছে তরুণরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে সরকারকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়েছেন বিক্ষোভকারীরা।

এমন পরিস্থিতিতে তরুণদের সঙ্গে যুক্ত হতে নিজ মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন মোদি। তিনি শুক্রবার (২৪ জুলাই) তার মন্ত্রীদের বলেছেন, তারা যেন ইনস্টাগ্রামে রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের কাছে তাদের অবস্থান ও বার্তা পৌঁছে দেন।

মোদি নিজেও ইনস্টাগ্রামে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন, যেখানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি তার মন্ত্রীদের বলেছেন, “তরুণরা ইনস্টাগ্রামে রয়েছে। সেখানে নাগরিকদের একটি অংশ রয়েছে, যাদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা প্রয়োজন।”

এদিকে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে এক কোটি রুপি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া তাদের প্রধান তিনটি শর্ত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্টাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির

আপলোড সময় : ১১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬