ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমর্থন চেয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সেবামূলক বিভিন্ন ধরণের কার্ড বিতরণ ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড দিয়ে বেকারত্ব উৎসাহ দিচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (২৪ জুলাই) যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে বারবার গোলামির জিঞ্জিরে আটকে যাচ্ছে, যার ফলে পাঁচ বছর ঘানি টানতে হয়। তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি এনসিপিকে একটি নতুন সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি চারা গাছ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক এ চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, জনপ্রতিনিধিরা ৫ বছরের জন্য জনগণের সেবায় নিবেদিত থাকবে।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি আর কখনোই দেশে আসতে পারবেন না।

এ সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জি-৭ দেশগুলোর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্তে ডিজেলের দাম কমতে শুরু করেছে

এনসিপির সমর্থন চেয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

আপলোড সময় : ১১:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬