ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়ী রাষ্ট্রপতির গুলশানে নতুন টেলিফোন লাইন স্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

রাষ্ট্রপতি পদ থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর মো. সাহাবুদ্দিনের নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মী নতুন টেলিফোন সংযোগ দিতে যান।

বহিরাগত সূত্রে জানা যায়, ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানিয়েছেন, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে এসেছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বাসার বিভিন্ন প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হয়েছে এবং সেখানে বিশেষ শাখার (এসবি) কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন।

বিটিসিএলের টেলিকমিউনিকেশন মেকানিক আব্দুর রাজ্জাক জানান, সরকারি নির্দেশে নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন এই বাসায় উঠবেন বলে তাদের জানানো হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।'

এদিকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ পত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকলেও নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

বিদায়ী রাষ্ট্রপতির গুলশানে নতুন টেলিফোন লাইন স্থাপন

আপলোড সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬