ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে।

স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পুরো পিঠ জুড়ে ক্ষত তৈরি হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই মো. ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে ওসমান গনিকে হাসপাতালে নিয়ে যান। আহত পুলিশ কর্মকর্তার অভিযোগ, গত ২২ জুলাই সকালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার বাসার সামনে এসে পাসপোর্টের বিষয়ে কথা বলেন। তিনি ধারণা করছেন, ওই তিন ব্যক্তি হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয় এবং পূর্ব শত্রুতার জেরে হামলা হতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আহত এসআই ওসমান গনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার থেকে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবউজ্জামান তালুকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তদন্ত চলছে এবং অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মতিঝিলে রথযাত্রার পথে উদ্ধার হলো পাইপ বোমা, পুলিশ জানিয়েছে শর্ট সার্কিটের কথা

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

আপলোড সময় : ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬