ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন এসআই তুহিন, এসআই রিমন মিয়া, এএসআই আব্দুল হাকিম ও এএসআই লুৎফর রহমান। বৃহস্পতিবার রাতে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই হাতীবান্ধার বোর্ডের হাট বাজারের পূর্বপাশে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান অভিযুক্ত পুলিশ সদস্যরা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে আলামতগুলো থানায় না নিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযানের পর ১০ লাখ টাকার রফাদফায় গাড়ি ও মাদকের চালান ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও রয়েছে।

হাতীবান্ধা থানার ওসি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগের সত্যতা মিললে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের সামনে জনতার ভিড়

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপলোড সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬