ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা কাফি ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল, মাটি কেটে আকার পরিবর্তন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বড় ভাই মামুন এবং বাবা এবিএম হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম সোমবার (২০ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকালে অভিযুক্তরা বিদ্যালয়ের মালিকানাধীন জমিতে প্রবেশ করে মাটি কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে নুরুজ্জামান কাফি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী দাবি করেছেন, অভিযুক্তরা জমি থেকে অন্তত এক লাখ টাকার মাটি কেটে ট্রলিতে করে সরিয়ে ফেলেন এবং সেখানে রাস্তা নির্মাণ করেন, যা বিদ্যালয়ের আনুমানিক পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি করেছে।

অন্যদিকে, নুরুজ্জামান কাফি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তিনি জমির প্রকৃত মালিকদের কাছ থেকে বৈধভাবে জমিটি কিনেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

মামলার বিষয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া জানান, আদালত মামলাটি গ্রহণ করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলার জয়যাত্রার নাবিকেরা দেশে ফিরেছেন

এনসিপি নেতা কাফি ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপলোড সময় : ১১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬