ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুরোদ থাকলে নির্বাচনে দাঁড়ান’, কঙ্গনার আন্দোলনকারীদের প্রতি কটাক্ষ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩১ Time View

ভারতে নিট (NEET) পরীক্ষার অনিয়মের অভিযোগে সিজেপি-র ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পার্লামেন্ট প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তিনি জানান, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় সংসদ সদস্যরা আতঙ্কিত ছিলেন।

মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, সকল সংসদ সদস্য পার্লামেন্ট ভবনের ভেতরেই ছিলেন। যখন বাইরে হাজার হাজার আন্দোলনকারী জড়ো হয়েছিল, তখন তারা ভীষণ আতঙ্কিত ছিলেন। তিনি দিল্লি পুলিশের ভূমিকাকে প্রশংসা করেছেন, যাদের কারণে কোনো ক্ষতি হয়নি।

কঙ্গনা আন্দোলনকারী ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রসঙ্গে কঙ্গনা বলেন, যদি আন্দোলনকারীদের নীতিগত অবস্থান থাকে, তবে তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত।

তিনি আরও অভিযোগ করেন যে, বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং আন্দোলনকে ইন্ধন দিচ্ছেন। কঙ্গনার মতে, সংসদ আলোচনা ও বিতর্কের জায়গা, হট্টগোল বা বিক্ষোভের নয়।

উল্লেখ্য, পরীক্ষা বাতিলের দাবি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপির ‘চলো সংসদ’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষে ১১৮ জন পুলিশ সদস্য এবং ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

‘মুরোদ থাকলে নির্বাচনে দাঁড়ান’, কঙ্গনার আন্দোলনকারীদের প্রতি কটাক্ষ

আপলোড সময় : ১০:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬