ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুল ইসলাম বিরুদ্ধে অভিযোগ, সাবেক ড্রাইভারের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। তিনি দাবি করেছেন, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে।

ওবায়দুর রহমান প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং সিসিটিভি ফুটেজে এর প্রমাণ রয়েছে।

তিনি জানান, ১৪ জুলাই রাতে রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটে অবস্থানকালে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আঘাত করে এবং পরে তার মা ও বোনের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওবায়দুর রহমানের দাবি, এই হামলার নির্দেশদাতা হলেন এমপি গাজী নজরুল ইসলাম। তিনি এমপির ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সময় এমপির নানা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন।

এ অবস্থায়, তিনি জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলার জয়যাত্রার নাবিকেরা দেশে ফিরেছেন

এমপি গাজী নজরুল ইসলাম বিরুদ্ধে অভিযোগ, সাবেক ড্রাইভারের দাবি

আপলোড সময় : ১১:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬