ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির সাবেক ড্রাইভারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন। তিনি এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ তুলেছেন।

ওবায়দুর রহমান জানান, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশী এলাকায় তিনি হামলার শিকার হন। হামলার সময় পুলিশের সাবেক এসআই আমিন এবং মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ নামের দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার ওপর আক্রমণ করেন। পরে তার মা ও ছোট বোনের সহায়তায় তিনি উদ্ধার পান এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

তিনি অভিযোগ করেছেন, এই হামলার নির্দেশদাতা হলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ওবায়দুর দাবি করেন, এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার সুবাদে তিনি এমপির দুর্নীতি, জমি দখল ও ঘুষ গ্রহণের মতো কর্মকাণ্ডের তথ্য জানেন। এছাড়া, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগও করেছেন তিনি।

বর্তমানে আত্মগোপনে থাকা ওবায়দুর রহমান জানান, হামলাকারীরা তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তিনি জীবনের চরম ঝুঁকির কথা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কিছু বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বিবৃতি প্রদান করা হয়েছিল। সংশ্লিষ্ট ভিডিওগুলো নিয়ে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি প্রশ্ন ও বিতর্কের মধ্যেই ওবায়দুরের এই আনুষ্ঠানিক অভিযোগ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলার জয়যাত্রার নাবিকেরা দেশে ফিরেছেন

জামায়াত এমপির সাবেক ড্রাইভারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

আপলোড সময় : ১১:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬