ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীন শিক্ষার্থীদের কথা শুনলেন ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০১ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় নিজের বক্তব্য থামিয়ে এক নবীন শিক্ষার্থীকে কথা বলার সুযোগ করে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে উঠেন ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা ছাত্রদলের কাছে কী প্রত্যাশা করেন। তার বক্তব্যের পরপরই এক নবীন শিক্ষার্থী মঞ্চে উঠে আসেন এবং কথা বলার সুযোগ পান।

নবীন শিক্ষার্থী ছাত্রদলের কাছে প্রত্যাশা জানিয়ে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলো যেন তাদের বিশ্ববিদ্যালয়ে না হয়।

এরপর পুনরায় বক্তব্য শুরু করেন ছাত্রদল নেতা হাবিব। তিনি বলেন, ছাত্রদল এমন কোনো কাজ করবে না, যাতে শিক্ষার্থীরা আতঙ্কিত হন। তিনি ছাত্রদলের রাজনীতির উদ্দেশ্য সম্পর্কে শিক্ষার্থীদের আস্থা অর্জনের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশমের বিদায় ও এমবাপ্পের গোল্ডেন বুটের লড়াই

নবীন শিক্ষার্থীদের কথা শুনলেন ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব

আপলোড সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬