ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০০ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু দল তার বিরুদ্ধে বিচারের দাবি তুলছে, আবার কিছু দল ষড়যন্ত্রের অভিযোগ করছে। এ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, "স্বাগতম, শেখ হাসিনা।" তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়।

ড. আসিফ নজরুল বলেন, "শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময়ের প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা জানতে চান।

তিনি আরও বলেন, "যদি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বিলম্ব করবেন না।" একইসঙ্গে তিনি সতর্ক করেন, যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত করবেন না।

প্রসঙ্গত, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে রয়টার্সকে জানিয়েছেন। তিনি বলেন, তার দলের পলাতক নেতাকর্মীরা আত্মসমর্পণের কথা ভাবছেন। তবে এর আগে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা বিভিন্ন সময়ে উঠে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ, তদন্ত শুরু

শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানালেন ড. আসিফ নজরুল

আপলোড সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬