ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

কক্সবাজার জেলায় বুধবার (০৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরি আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (০৭ জুলাই) রাতে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষাও স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। পরে কক্সবাজার জেলার পরীক্ষার স্থগিতের বিষয়টি জানানো হয়।

কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।

এদিকে, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপলোড সময় : ১২:৩০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬