চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের কারণে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া 'চট্টগ্রাম ফ্যাশন ডিজাইন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড' (CFVA) অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন বিতর্কিত অভিনেত্রী পরীমনি। আয়োজক কমিটি তাঁর ছবি বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে।
পরীমনি সম্প্রতি এক সংবাদকর্মীকে অপদস্থ করার ঘটনায় চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানায়। তাঁরা এই অনুষ্ঠানে পরীমনির অংশগ্রহণ বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।
জানা গেছে, অনুষ্ঠানের আয়োজক কমিটির সঙ্গে পরীমনির চুক্তি আগে থেকেই ছিল। তবে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আয়োজকরা চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদ ও দাবির প্রতি সমর্থন জানিয়ে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লিখেছিলেন, “দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।” তবে এখন তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়।
অনলাইন ডেক্স 
























