ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় আওয়ামী লীগের নিষিদ্ধ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ মিছিলের সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ সময় পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়, যার ফলে পুলিশ সদস্যরা আহত হন। হামলার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া করে এবং ১৬ জনকে গ্রেফতার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, হামলার ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। তিনি বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে প্রত্যাশিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৬

আপলোড সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬