ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজা ও ফারহান ঢাকায় আসছেন সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে। তাদের জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে একই দিন।

সাফ চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ২৮ জন ফুটবলার নিবন্ধন করেছে। এর মধ্যে ২৬ জন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। ক্লাবের ম্যাচের কারণে হামজা ও ফারহান কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

এছাড়া, ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে চোট পাওয়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের অবস্থান নিয়েও ইতিবাচক খবর পাওয়া গেছে। তিনি বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে পুনর্বাসনে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, তপু বর্মণ গত ম্যাচে সেরা একাদশে ছিলেন, কিন্তু ওয়ার্মআপের সময় চোট পেয়ে খেলতে পারেননি। তবে ফিটনেস ট্রেইনারের পর্যবেক্ষণে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কোচের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে খেলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নয়াপল্টন থেকে পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারম্যান

হামজা ও ফারহান ঢাকায় আসছেন সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে যোগ দিতে

আপলোড সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬