ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশুগঞ্জ উপজেলা ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি আশুগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইঠে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। র্যালিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাজী মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, যুবদলের আহ্বায়ক আলমগীর খা, শ্রমিক দলের আহ্বায়ক সোহেল পারভেজ, কৃষকদলের সভাপতি আলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ র্যালির গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।
ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য সবার সামনে তুলে ধরা এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























