ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলতি মৌসুমে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনে ৬ নভেম্বর, শুক্রবার, মোট ১,৬১২ জন পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিন সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ জাহাজ দুটি প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পাশাপাশি এমভি বারো আউলিয়া জাহাজও যাত্রা করে।

প্রতিটি জাহাজের যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে এমভি বারো আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলীতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন।

কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনে কোনো ধরনের জটিলতা ছাড়াই তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। দ্বীপে প্রবেশের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে এবং ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক।

দ্বীপে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বেশ কিছু বিধিনিষেধও রয়েছে, যেমন রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো এবং উচ্চ শব্দ সৃষ্টি নিষিদ্ধ। স্থানীয়রা আশা করছেন, পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের পর্যটন মৌসুমে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক

আপলোড সময় : ০১:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬