ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের ছবি না থাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় অংশ না নিয়ে প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। তারা অভিযোগ করেছেন যে, অনুষ্ঠানের ব্যানারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার কারণে তারা অনুষ্ঠান বর্জন করেছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ডিসি সাহিত্য মঞ্চে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে এই প্রতিবাদ জানান। তারা অনুষ্ঠানের উপস্থাপনায় সাংস্কৃতিক লীগের নেতার সম্পৃক্ততাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।

জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম পিটু সাংবাদিকদের বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঙ্গে জিয়াউর রহমানের নাম জড়িত, তাই তার ছবি ব্যানারে থাকা উচিত ছিল। তিনি এ বিষয়টিকে নিন্দনীয় বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার অনুষ্ঠানে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব ধরনের ছবি বাদ রাখা হয়েছে, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকলে ভালো হতো বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল এবং যথাযথভাবে খেয়াল না করার জন্য দুঃখ প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চবি প্রশাসনের আলোচনা সভা

জিয়াউর রহমানের ছবি না থাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান বর্জন বিএনপির

আপলোড সময় : ০৪:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬