ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দেশাত্মবোধক গান পরিবেশন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কলেজ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংকট ও ৭ নভেম্বর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফাতেমা জোহরা। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতিতে উদ্বুদ্ধ হয়ে উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

আপলোড সময় : ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬